এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর বদলগাছী উপজেলায় আধা কেজি গাঁজাসহ রিয়া (২৪) নামের এক কলেজছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আধাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রিয়া বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের একই গ্রামের আসাদ উদ্দিনের মেয়ে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, রিয়ার দেহ ও ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৫০০ গ্রাম গাঁজা, একটি ডিজিটাল গাঁজা মাপার যন্ত্র এবং নগদ ২০ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, রিয়া একটি মাদকচক্রের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে যুক্ত।
এ ঘটনায় রিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অক্টোবর ১৬, ২০২৫
মার্চ ২৩, ২০২৫
জুন ১১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।