এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম ভাই-বোনসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আখাউড়া পৌর ছাত্রদলের প্রাক্তন নেতা মোঃ আশরাফুল সরকার।
এক শুভেচ্ছা বার্তায় আশরাফুল সরকার বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিকতা। এই মহিমান্বিত দিনে সকলে যেন সাম্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান রাখে—এটাই হোক সকলের অঙ্গীকার।
তিনি আরও বলেন, “ঈদ শুধু আনন্দের দিন নয়—এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও সহানুভূতির অনন্য এক উপলক্ষ। এই দিনে ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে যেন ঈদের আনন্দ সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই চেতনায় আমরা এগিয়ে যাবো।”
শুভেচ্ছা বার্তায় তিনি দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন এবং জাতির শান্তি, স্থিতি ও কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এ উপলক্ষে আশরাফুল সরকার একটি চমকপ্রদ ঈদ শুভেচ্ছা ব্যানার প্রকাশ করেছেন, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টি কেড়েছে এবং তরুণ সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
জানু ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।