এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর ধামইরহাট থানায় হেফাজতে থাকা ট্রাংক ভেঙে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ জুন) বিষয়টি প্রকাশ্যে এলে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, গত মঙ্গলবার (১৭ জুন) রাতে ধামইরহাট থানার নির্ধারিত কক্ষে রাখা সিলগালা করা ট্রাংকের দুটি তালা ভেঙে ফেলা হয়। ট্রাংকের ভিতরে থাকা ইসলামের ইতিহাস বিষয়ের একটি সেট প্রশ্ন ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লকার বাক্সের ভেতর থেকে প্রশ্নপত্র চুরির খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
তিনি আরও জানান, “প্রশ্নপত্রটি ছিল ইসলামের ইতিহাস বিষয়ের। বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়েছে। আগামীকাল শনিবার (২১ জুন) শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে আসবে।”
চুরির ঘটনাটি কেন্দ্রীয় প্রশ্ন নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন অভিভাবক ও শিক্ষাবিদরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।