এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভি ডব্লিউ বি কার্ডধারী নারীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।
এ সময় তিনি বলেন, “অত্র ইউনিয়নে ২৪৯ জন গরিব ও অসহায় মহিলাদের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।” তিনি আরও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “পরিবারের কোনো সদস্যকে বাল্যবিবাহ দেওয়া যাবে না।”
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ভি ডব্লিউ বি কর্মসূচি একটি সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম, যার লক্ষ্য হলো গ্রামীণ দুঃস্থ ও অসচ্ছল মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী আবু সালেহ মোহাম্মদ সেলিমসহ ইউপি সদস্যরা। চাল বিতরণকালে উপকারভোগীরা দুই মাসের ৬০ কেজি করে চাল পেয়ে খুশি প্রকাশ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।