এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আব্দুল হালিম মোল্লা (৬০) নামে এক নাইটগার্ডকে জিহ্বা কেটে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ এপ্রিল) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের মাহবুবের বাগান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত হালিম মোল্লা পাড়াগ্রাম বাজারে নাইটগার্ড হিসেবে কর্মরত এবং একই এলাকার মৃত আবু সাঈদ মোল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ধারের টাকা আদায়ে শনিবার বিকেলে মিজানুর রহমান, শান্ত, লালটু, মজিবর ও হেলেঞ্চা গ্রামের আনোয়ারের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন হালিম। ওই রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা তাকে ধরে জিহ্বা কেটে মাহবুবের বাগানে ফেলে পালিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদ হোসেন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, “এ ধরনের নির্মম ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এদিকে এলাকাবাসীর একাংশ মনে করছেন, এ ঘটনায় অন্য কোনো রহস্যও থাকতে পারে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কী কারণে তার জিহ্বা কাটা হয়েছে, সেটা আমরা খতিয়ে দেখছি। পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।