এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় কন্যা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা সমবায় অফিসার অহিদুজ্জামান খান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী থানার এসআই মোঃ মাসুদ, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যুথিকা কুন্ডু, এবং কিশোরী সংগঠক সুজাতা কুণ্ডু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কন্যা শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, আত্মনির্ভরতা গড়ে তোলা ও সমান অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গঠনে কন্যা শিশুদের ভূমিকা অপরিহার্য।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নীলফামারী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।