এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াকে ২ নম্বর আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নিক্সন চৌধুরীসহ মোট ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে যুক্ত করার প্রতিবাদে বেশ কিছুদিন ধরে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছিল। এর ধারাবাহিকতায় সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্দোলনরত জনতা একত্রিত হয়ে ভাঙ্গা ও সদরপুর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং নির্বাচন অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পুলিশ জানায়, হামলা ও ভাঙচুরের ঘটনায় ভাঙ্গা থানার অন্তত ৪০ লাখ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।
মার্চ ২১, ২০২৪
মার্চ ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।