এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধকে মারধর, প্রাণনাশের হুমকি এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. মানিক সরদার (৬৫)। তিনি উপজেলার শ্রীফলতলী গ্রামের বাসিন্দা।
সোমবার রাত প্রায় ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে আটঘর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকরাম মুসল্লী, নাছির মাতুব্বর, দেলো মল্লিক, আইয়ুব ও আতিক বেপারীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, বোয়ালীয়া বাজার থেকে প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাড়ির উদ্দেশে রওনা দেন মানিক সরদার। পথে বোয়ালীয়া এলাকার একটি সড়কে পৌঁছালে একদল ব্যক্তি তাঁর পথরোধ করে। পরে তাঁকে ঘিরে ধরে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর গলায় গামছা পেঁচিয়ে টেনে নেওয়ার চেষ্টা করা হয় এবং প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মানিক সরদার জানান, হামলার সময় তাঁর কাছে থাকা নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে সরে যায়।
তিনি আরও বলেন, অভিযুক্তদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও জমিজমা-সংক্রান্ত বিরোধ রয়েছে। এর আগেও ওই বিরোধের জেরে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। সর্বশেষ সেই বিরোধের ধারাবাহিকতায় তাঁর ওপর এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ২২ আগস্ট, ২০২৬
ভারত | ২২ আগস্ট, ২০২৬
জাতীয় | ২২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২২ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।