এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নৌকা চুরির অভিযোগে রোমান শেখ (৩৫) নামের এক শ্রমিককে গাছে বেঁধে বেধড়ক মারধরের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কানাইনগর বালুর মাঠ এলাকায়।
নিখোঁজ রোমান শেখ আরধীপাড়া কানাইনগরের আমির আলী শেখের ছেলে। প্রায় ১০ বছর আগে দিঘীরপাড় এলাকার আসমা বেগমের মেয়ে সোনিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।
বুধবার বিকেলে শাশুড়ি আসমা বেগম শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় মাস আগে স্থানীয় মিজানুর ও আতিকের একটি কাঠের নৌকা চুরি হয়। এরপর থেকেই তারা রোমানকে সন্দেহ করতে থাকেন।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে মিজানুর, আতিক, ইমরান, দিলা, ইয়ানুছ, পিন্টু, সোহান, মোকশেদ ও বিল্লাল রোমানকে ধরে ফেলে গাছে বেঁধে মারধর করে। পরে বিল্লালের ট্রলারে করে জোরপূর্বক আড়িয়াল বিলে নিয়ে যায়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রোমানের দুই হাত গাছে বাঁধা অবস্থায় কয়েকজন তাকে মারধর করছে।
রোমানের শাশুড়ি আসমা বেগম জানান, “আমরা সর্বত্র খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। তারা পরিকল্পিতভাবে আমার জামাইকে অপহরণ করেছে। তার জীবন এখন চরম ঝুঁকির মধ্যে।”
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ রোমানকে উদ্ধারের জন্য অভিযান চলছে। ইতোমধ্যে মিজানুর ও আতিকের বাবা ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনা হবে।”
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।