দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে এনসিপির ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্থায়ী বহিষ্কার

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৪ পিএম
শেয়ার করুন:
দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে এনসিপির ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্থায়ী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও নীতি-আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়োজিদ হোসেন শাহেদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর ফলে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে প্রেরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মো. বায়োজিদ হোসেন শাহেদের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। অভিযোগের সার্বিক গুরুত্ব বিবেচনা করে দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতে আরও জানানো হয়, প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের দায়িত্ব থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের এই আদেশ ২৪ সেপ্টেম্বর থেকেই অবিলম্বে কার্যকর হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।