ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ ইমতিয়াজ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহা এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তি, একক অভিনয় ও নাটক পরিবেশন করে উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিভিন্ন বিষয়ে আয়োজিত সহশিক্ষা ও মেধাভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। 

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।