এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের ডাসার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন তানজিল পারভেজ। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত ইউএনও তানজিল পারভেজ ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ডাসারে যোগদানের পূর্বে তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অত্যন্ত সফলতার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্বভার গ্রহণের পর তানজিল পারভেজ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময়কালে তিনি ডাসার উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার গুণগত মান উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়নে তিনি স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।