এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদক সেবনের টাকা জোগাড় করতে ২০ মাস বয়সী নিজের কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। তবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে মায়ের ফোন পেয়ে দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুর নাম ফাতেমা আক্তার (২০ মাস)। তার বাবার নাম লোকমান হোসেন সাগর ও মা সীমা। তারা সদরঘাট থানাধীন পানির ট্যাংকি এলাকার বাচ্চু মিয়ার ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে লোকমান হোসেন সাগর মাদক সেবনের টাকার জন্য তার শিশু কন্যা ফাতেমাকে বিক্রি করার উদ্দেশ্যে বাসা থেকে বের করে নিয়ে যান। উপায় না পেয়ে শিশুটির মা সীমা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।
অভিযোগ পাওয়ার পরপরই সদরঘাট থানার একটি বিশেষ টহল দল (স্পেশাল-২৪ নৈশ টিম) শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। প্রায় দুই ঘণ্টার সাঁড়াশি অভিযান শেষে রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, জরুরি সেবায় খবর পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাতেই শিশু ফাতেমাকে নিরাপদে তার মা সীমার কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আগস্ট ২৫, ২০২৬
আগস্ট ২৯, ২০২৬
আগস্ট ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।