এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়া এবং এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল নিয়ে বিতর্কিত ভূমিকার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসির ভূমিকা নিয়ে স্থানীয়ভাবে তীব্র সমালোচনা ও অসন্তোষের সৃষ্টি হয়। এছাড়া উপজেলার বাতানিয়া গ্রামের বাসিন্দা, চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত এক ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগ ওঠে।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, “একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো জমা পড়েনি।”
এদিকে ওসি প্রত্যাহার হওয়ার পর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে থাকা হযরত আলী মিলন বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় সাবেক ওসি দায়িত্ব হস্তান্তর করে চলে যান। এ ছাড়া শুক্রবার রাতের মিছিলের ঘটনায় শনিবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
সেপ্টেম্বর ৭, ২০২৬
জুলাই ২২, ২০২৬
সেপ্টেম্বর ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।