এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুর ও বাড্ডায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কে বা কারা থানার সামনে সড়কের ওপর রাখা জব্দকৃত পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও জানান, বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
উল্লেখ্য, এর আগে একই দিন সন্ধ্যায় রাজধানীর মিরপুরে পৃথক দুটি যাত্রীবাহী বাসে এবং মধ্য বাড্ডায় একটি স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আগস্ট ৩১, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।