এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সুপরিচিত ব্যবসাপ্রতিষ্ঠান ‘সেফ ফুড কর্নার’-এর কর্ণধার ও সদালাপী ব্যক্তিত্ব অহিদুজ্জামান সরদার (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি না-ফেরার দেশে পাড়ি জমান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শুভানুধ্যায়ীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্রে আরও জানানো হয়েছে, আজ যোহরের নামাজের পর তালমার মোড়স্থ সরদার বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মার্চ ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।