এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠানো, কুপ্রস্তাব এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। অভিযুক্ত সহকারী শিক্ষক মো. নুরুদ্দোহা ওরফে সোহেলের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বেতন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন এবং চিকিৎসার অজুহাতে করা তিন মাসের ছুটির আবেদনও নাকচ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি তদন্তের দায়িত্ব পান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক। তদন্ত শেষে তিনি ১২ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ সত্য ও বাস্তবসম্মত উল্লেখ করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
পরবর্তীতে গত ১২ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহনুর জামান স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে তদন্ত প্রতিবেদনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
এদিকে, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার বিষয়টি আঁচ করতে পেরে অভিযুক্ত শিক্ষক নুরুদ্দোহা চিকিৎসার কারণ দেখিয়ে প্রধান শিক্ষকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) বরাবর তিন মাসের ছুটির আবেদন করেন। তবে উপজেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে কোনো প্রকার ছুটি দেওয়া হবে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম জানান, "অভিযুক্ত শিক্ষক প্রথমে তিন দিনের ছুটি নিয়েছিলেন। পরবর্তীতে আমার মাধ্যমে ডিজির বরাবর তিন মাসের ছুটির আবেদন জমা দেন। আবেদনটি এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়নি। ইউএনও মহোদয়ের নির্দেশনা অনুযায়ী তাঁর বেতন স্থগিতের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, "তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। প্রতিবেদনটি যথাযথ কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে।"
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহঃ শাহনুর জামান বলেন, "শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের অনৈতিক আচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তাই চিকিৎসার অজুহাতে তাঁর ছুটির আবেদন গ্রহণযোগ্য নয়। পাশাপাশি তাঁর বেতন স্থগিত রাখার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠানো হয়েছে।"
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক মো. নুরুদ্দোহা ওরফে সোহেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগটি বন্ধ পাওয়া যায়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।