এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার সাভারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা। আসামিপক্ষের লোকজন ও স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাতকড়িসহ আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে।
গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের বক্তারপুর এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহত সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান খানকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে বক্তারপুর এলাকায় অভিযানে যান সাভার মডেল থানার এসআই এস এম শামীম ও এএসআই মশিউর রহমান খান। অভিযানের একপর্যায়ে পুলিশ রফিকুলকে আটক করতে সক্ষম হয়। তবে বিপত্তি ঘটে যখন তাকে হাতকড়ি পরানোর চেষ্টা করা হচ্ছিল।
আহত পুলিশ কর্মকর্তা এসআই শামীম জানান, "রফিকুলকে ধরে যখন হ্যান্ডকাফ পরানো হচ্ছিল, ঠিক তখনই রফিকুলসহ ৭-৮ জন সহযোগী ইট ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আরও প্রায় ৪০-৫০ জন লোক জড়ো হয়ে আমাদের ওপর চড়াও হয়। তারা আমাদের এলোপাতাড়ি মারধর করে আসামি রফিকুলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।"
পরে খবর পেয়ে সাভার মডেল থানার অতিরিক্ত একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারদিন আব্দুর রাজ্জাক জানান, রাত সাড়ে ৮টার দিকে আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে লাঠি ও ইটের আঘাতের গুরুতর চিহ্ন রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামি রফিকুলসহ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ১০ জুন, ২০২৬
ক্রিকেট | ১০ জুন, ২০২৬
ফুটবল | ১০ জুন, ২০২৬
বিনোদন | ১০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।