এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক হতাশা সইতে না পেরে কমেলা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৈলডুবী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কমেলা বেগম ওই গ্রামের মৃত আহম্মেদ খানের স্ত্রী। তিনি দুই পুত্র সন্তানের জননী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমেলা বেগম দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও আলসারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। দীর্ঘ চিকিৎসার পরেও পুরোপুরি সুস্থ হতে না পেরে তিনি চরম মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। বুধবার রাতে এশার নামাজ আদায় করার পর তিনি নিজ বসতঘরে ঘুমাতে যান। রাতের কোনো এক সময় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে সিজান নামে এক শিশু ওই ঘরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা বিষয়টি জানতে পারে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
আগস্ট ২৯, ২০২৬
অক্টোবর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।