এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জাকিব আহমেদ জ্যাক নামের এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে চিহ্নিত দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (২৯ জুলাই) উপজেলার চুনাঘাট এলাকায় এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, চুনাঘাট এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ফলে এলাকাটিতে সন্ধ্যা নামলেই সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ত। এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনুসন্ধানী তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বৃহস্পতিবার সাংবাদিক জাকিব আহমেদ জ্যাক সরেজমিনে ঘটনাস্থলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক জ্যাক ঘটনাস্থলে পৌঁছামাত্রই পূর্বে ওত পেতে থাকা কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও কর্মরত সাংবাদিকেরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।