এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গ্রামের কৃতিসন্তান অ্যাডভোকেট মোহাম্মদ হাসিবুর রহমান বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। দেশের সর্বোচ্চ আদালতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তার দায়িত্ব লাভের মধ্য দিয়ে তিনি শুধু নিজ এলাকা নয়, পুরো ফরিদপুর জেলার জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছেন। সরকারের সাম্প্রতিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এই নিয়োগের খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
জন্ম ও শিক্ষাজীবন:
১৯৮০ সালের ১০ আগস্ট চাপুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ হাসিবুর রহমান। তাঁর পিতা মোহাম্মদ আকবর হোসেন। শৈশব থেকেই অসামান্য মেধা, নিষ্ঠা ও পরিশ্রমের স্বাক্ষর রাখা হাসিবুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক (এলএল.বি.) ও স্নাতকোত্তর (এলএল.এম.) ডিগ্রি অর্জন করেন।
পেশাগত সাফল্য:
২০০৮ সালের ২২ অক্টোবর তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি সততা, দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে সাংবিধানিক, দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনা করে সুপ্রিম কোর্টের আইনজীবী মহলে একজন সুপরিচিত ও নির্ভরযোগ্য আইনি ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। নতুন এই দায়িত্বে তিনি সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা, সরকারের আইনি স্বার্থ সংরক্ষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
পারিবারিক জীবন:
পারিবারিক জীবনেও অ্যাডভোকেট হাসিবুর রহমান অত্যন্ত সফল। তাঁর সহধর্মিণী নার্গিস ইসলাম বর্তমানে আইন মন্ত্রণালয়ে জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁদের একমাত্র কন্যা তাসনিম আয়মান সাবা ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং একমাত্র পুত্র হাসনাইন দাইয়ান তাসিব বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
প্রতিক্রিয়া ও শুভেচ্ছা:
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ হাসিবুর রহমান বলেন, “রাষ্ট্র আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছে, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তা পালনে আমি সর্বোচ্চ সচেষ্ট থাকব। এই অর্জনে আমি দেশবাসী ও এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তাঁর এই অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করে টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঞা আসাদুজ্জামান বলেন, “আলফাডাঙ্গার সন্তান দেশের এমন একটি মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। তাঁর এই সাফল্য এলাকার তরুণ ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আইনি পেশায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”
ফরিদপুরের আইনজীবী অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, “অ্যাডভোকেট হাসিবুর রহমানের সুদীর্ঘ পেশাগত দক্ষতা, সততা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন হয়েছে। তিনি রাষ্ট্রের আইনি স্বার্থ রক্ষা ও বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতে বড় অবদান রাখবেন বলেই আমাদের বিশ্বাস।”
এদিকে, আলফাডাঙ্গার সর্বস্তরের মানুষসহ চাপুলিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে উৎসবের মেজাজ বিরাজ করছে। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আইনজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।