এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা বাড়িয়ে দিতে এক অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্ব আসরে এবার প্রথমবারের মতো স্বাগতিক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হবে তিনটি পৃথক ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আর এই রাজকীয় আয়োজনে বিশ্বখ্যাত তারকাদের পাশাপাশি মঞ্চ মাতাবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
ফিফার তথ্যমতে, ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘এস্তাদিও অ্যাজটেকা’ স্টেডিয়ামে হবে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচের আগে সেখানে পারফর্ম করবেন কলম্বিয়ান রেগেটন সুপারস্টার জে বালভিন এবং দক্ষিণ আফ্রিকান সেনসেশন টাইলা।
পরদিন ১২ জুন কানাডার টরন্টোতে স্বাগতিক দেশের মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনা। এই ম্যাচের আগের বর্ণিল আয়োজনে মঞ্চে আলো ছড়াবেন কানাডিয়ান তারকা মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। এছাড়া গত কাতার বিশ্বকাপে নজর কাড়া বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকেও দেখা যাবে টরন্টোর এই আয়োজনে।
একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। সেই ভেন্যুর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ আইকন কেটি পেরি, টাইলা এবং জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর সদস্য লিসা।
বিশ্বকাপের এই ভিন্নধর্মী আয়োজন নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “বিশ্বকাপ মানেই বিশ্ববাসীর এক অভিন্ন মিলনমেলা। মেক্সিকো সিটি, টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসের এই অনুষ্ঠানগুলো সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে এক অনন্য বৈশ্বিক উদযাপনের সূচনা করবে।”
এদিকে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে কলম্বিয়ান পপ কুইন শাকিরা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং-এর এক ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। নাইজেরিয়ান গায়ক বার্না বয়-এর সাথে শাকিরার এই গানটিই হবে এবারের আসরের মূল সুর। ১০৪টি ম্যাচের এই বিশাল ফুটবল মহাযজ্ঞ ঘিরে বিশ্বজুড়ে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।
জুলাই ২০, ২০২৬
আগস্ট ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।