এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ পদত্যাগ করেছেন। আজ রোববার (১০ মে) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে সাইফুদ্দিন আহমদ উল্লেখ করেন, গত ২০ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারা তাঁর জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল।
পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইফুদ্দিন আহমদ বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই আমি এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে আমি কিছুটা বিশ্রামে থাকতে চাই। পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি।’
সাইফুদ্দিন আহমদের পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে কে স্থলাভিষিক্ত হচ্ছেন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
উল্লেখ্য, দীর্ঘ ১ বছর ৮ মাস (২০ মাস) অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করেছেন সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
ফেব্রু ২২, ২০২৫
জুন ২৫, ২০২৬
সেপ্টেম্বর ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।