এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুলতান হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার মক্কা-মদিনা তেল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সুলতান হোসেন খোকসা উপজেলার মাঠপাড়া এলাকার মৃত আমানত আলী শেখের ছেলে। উল্লেখ্য, তার বাবা আমানত আলী শেখ খোকসা পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেনের দিকনির্দেশনায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মক্কা-মদিনা তেল পাম্পের পেছনে তিন রাস্তার মোড়ে সন্তোষ সর্দ্দারের একটি বন্ধ মুদি দোকানের সামনে থেকে সুলতানকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৯ মে) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।