এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ক্যাসিনো, মাদক ও চুরিসহ বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চুরির মামলায় আদম আলী এবং মাদক মামলায় মোয়াজ্জেম হোসেন, রহিজ উদ্দিন ও বকুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যাসিনো বা জুয়া বিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন আশিক মিয়া ও আশরাফুল ইসলাম।
এছাড়া বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— কৃষ্ণকান্ত, আব্দুল আজিজ, স্মৃতি বেগম, রুমি বেগম ও মিজানুর রহমান। অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলাম এবং ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়গুন নেসাকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকলেই আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, "উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত ১২ আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
ডিসেম্বর ৪, ২০২৪
আগস্ট ৩১, ২০২৪
অক্টোবর ১৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নেত্রকোনা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।