এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক বিধবা নারীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দেওয়া এবং ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। উপজেলার ডাঙ্গী বাঙ্গালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বর্তমানে সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোছাঃ রুপালী আক্তার (২৭) গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ স্বামী হারান। এরপর থেকে তিনি তার দুই সন্তান নিয়ে স্বামীর পৈত্রিক বাড়িতেই বসবাস করে আসছিলেন। অভিযোগ উঠেছে, তার স্বামীর মৃত্যুর পর থেকেই একই বাড়ির বাসিন্দা মোঃ তারা শেখ (৪০) তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন।
ভুক্তভোগী রুপালী আক্তার জানান, তিনি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তারা শেখ তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতেন এবং ভয়ভীতি দেখাতেন। বিষয়টি নিয়ে তিনি অভিযুক্তের স্ত্রীর কাছে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি; বরং উল্টো অপমানিত হতে হয়েছে তাকে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৯ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী তার বসতঘরে সন্তানদের নিয়ে অবস্থান করছিলেন। এক পর্যায়ে তিনি ঘরের বাইরে গিয়ে ফিরে এলে ওত পেতে থাকা অভিযুক্ত তারা শেখ কৌশলে ঘরে প্রবেশ করেন এবং তাকে জোরপূর্বক জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় মায়ের আর্তচিৎকারে বড় ছেলে জেগে উঠলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
ভুক্তভোগীর দাবি, এই ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছেন এবং বিয়ে না করলে তাকে অপহরণ ও হত্যার হুমকি দিচ্ছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, একজন অসহায় বিধবার ওপর এমন হামলার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।