এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার আয়োজনে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডের গোলচত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা মোহাম্মদ জহিরুল হক, শেখ আব্দুর রাজ্জাক, জেলা সভাপতি মো.খন্দকার সিদ্দিকুল ইসলাম,সদর উপজেলা শাখার উপদেষ্টা সিদ্দিকুর রহমান,পৌর শাখার উপদেষ্টা খান ইসহাক আলী,আল আমীন সেখ, রিকশা-ভ্যান ইউনিয়নের জেলা সভাপতি আল আমিন ফকির,নির্মাণ শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মো. সিরাজুল ইসলাম, কৃষি খামার ইউনিয়নের জেলা সভাপতি গোলাম মোস্তফা মূসা এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি হাসান মাতুব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর তারা আশা করেছিলেন দেশের অন্যান্য খাতের মতো পরিবহন সেক্টরেও চাঁদাবাজি ও লুটপাট বন্ধ হবে। কিন্তু দুঃখজনক ভাবে পরিবহনসহ বিভিন্ন খাতে আগের চেয়ে দ্বিগুণ হারে চাঁদাবাজি আদায় করা হচ্ছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি বন্ধ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা না হলে শ্রমিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে সার্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে এবং খাতভিত্তিক ন্যূনতম মজুরির মানদণ্ড নির্ধারণ করতে হবে। সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বিদ্যমান মজুরি বৈষম্য কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরেও পদক্ষেপ নিতে হবে।এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানারে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
জুলাই ১৬, ২০২৬
এপ্রিল ২৯, ২০২৬
জুলাই ৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।