এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত "এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
শুক্রবার (০১ মে) সকালে দিবসটি উপলক্ষে বিভিন্ন পেশা,শ্রেণী ও সংগঠনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে শুরু করে পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার পিরোজপুর এর উপ-পরিচালক মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মঞ্জুর সুমন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মজ্ঞুরুল আহম্মেদ সিদ্দিকী,জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খাঁন,সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত,জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শ্রমিকরা একটি জাতির মেরুদন্ড।কলকারখানা,রাস্তাঘাট অট্টালিকা, সবই শ্রমিকদের ঘাম ও শ্রমের ফসল। শ্রমিকরা উৎপাদন করে অথচ অনেক সময় তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়,এটা মেনে নেওয়া যায় না। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ তৈরি, শ্রমিকদের উপর যেকোনো ধরনের শোষণ বঞ্চনা বন্ধ করাসহ শ্রমিকদের সার্বিক কল্যাণের ব্যাপারে আজকের এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে। তাদের অধিকার আদায়ের ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মালিক- শ্রমিক পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে। "শ্রমিক-মালিক এক হয়ে,গর্ব এদেশ নতুন করে" এই হোক এবারের মে দিবসের মূল মন্ত্র। আমরা সবাই মিলে একসাথে একটি বৈষম্যহীন,শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ব্যাপারে কাজ করতে পারলেই সকল বৈষম্যের অবসান ঘটবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৫ জুন, ২০২৬
ফরিদপুর | ১৫ জুন, ২০২৬
ফরিদপুর | ১৫ জুন, ২০২৬
ভারত | ১৫ জুন, ২০২৬
ফরিদপুর | ১৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।