এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা বা টানাপোড়েনের কোনো নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতি ও বাণিজ্যের ওপর পড়বে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সাম্প্রতিক সময়ে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটিকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করেন উপদেষ্টা। তিনি মন্তব্য করেন, ‘‘এর শুরুটা কিন্তু আমরা করিনি।’’
প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি কাম্য নয় উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, ‘‘আমরা চাই না দুই দেশের সম্পর্ক খারাপ হোক। তবে উদ্ভুত সমস্যাগুলো দুই দেশকে এক টেবিলে বসেই সমাধান করতে হবে। আশা করছি, বর্তমান পরিস্থিতি আমাদের রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্কে কোনো ফাটল ধরাবে না।’’
এ সময় অর্থনীতির কাঠামোগত সংস্কার নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণ বা সংস্কারের কাজটি বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বাস্তবায়িত হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।