এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে থাকা সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দহগ্রামের আঙ্গরপোতা সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
পুলিশ আরও জানায়, আটক সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘মিনিস্টার’ হিসেবে অত্যন্ত প্রভাবশালী পদে দায়িত্ব পালন করেছেন।
গ্রেপ্তারকৃত সাব্বির বিন শামসকে জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
বিনোদন | ১৬ আগস্ট, ২০২৬
বলিউড | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।