এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সব ধরনের হিংসা-বিদ্বেষ ও বিভাজন ভুলে গিয়ে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৫ এপ্রিল) সকালে রাজধানীর মাদানি অ্যাভিনিউতে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, "একটি পক্ষ সমাজে বিভেদ সৃষ্টির পায়তারা করছে। কিন্তু আমাদের সমাজ থেকে 'ঘৃণা' শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে। ঘৃণা নয়, বরং মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যই হোক আমাদের পথ চলার মূল শক্তি।"
বাংলাদেশের চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "বাংলাদেশ সব ধর্মের মানুষকে ধারণ করার এক অনন্য উদাহরণ। এ দেশের মাটিতে ইসলাম ধর্মের পাশাপাশি সনাতন, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারীরা যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। তারা সবাই এই মাটির অবিচ্ছেদ্য অংশ।"
বিগত সময়ে ধর্মের ভিত্তিতে সমাজে অনৈক্য তৈরির যে অপচেষ্টা চালানো হয়েছিল, তা থেকে বেরিয়ে আসার গুরুত্ব তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "অতীতের সেই বিভাজন কাটিয়ে আমাদের সামনে এগোতে হবে।"
খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, "আপনাদের সমর্থন ও সহযোগিতা নিয়ে আমরা আগামীতে একটি সুখী ও সমৃদ্ধ সরকার গঠন করতে চাই। আমাদের সামনে অনেক উন্নয়নমূলক কাজ রয়েছে, যা দেশের সব ধর্মের মানুষকে সাথে নিয়েই সম্পন্ন করতে হবে।"
অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজনীতি | ৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৫ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।