এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অস্থিরতা যেন কাটছেই না। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বারবার ‘সব কিছু ঠিক আছে’ বলে দাবি করলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। গত শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভার রেশ কাটতে না কাটতেই একদিনে পদত্যাগ করেছেন চারজন প্রভাবশালী পরিচালক। ২৫ সদস্যের এই পরিচালনা পর্ষদ থেকে এ নিয়ে মোট সাতজন কর্মকর্তা নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।
শনিবার বিসিবির নির্ধারিত বোর্ড সভা চলাকালীন প্রথম পদত্যাগের ঘোষণা দেন ফায়াজুর রহমান মিতু। তিনি বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিসিডিএমের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।
মিতুর পদত্যাগের রেশ কাটতে না কাটতেই মধ্যরাতে নাটকীয়ভাবে বোর্ড ছাড়েন আরও তিন পরিচালক। তারা হলেন—ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম, সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান মেহরব আলম চৌধুরী এবং সর্বশেষ মনজুর আলম। পদত্যাগকারী এই চারজনই গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন।
এর আগে আরও তিন পরিচালক—ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন। ফলে বর্তমানে বিসিবির নীতিনির্ধারণী পর্যায়ে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে।
এমন গণ-পদত্যাগের পেছনে বিসিবির গত নির্বাচনের অনিয়মের তদন্তকে একটি বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি বর্তমানে নির্বাচনের বিভিন্ন অসঙ্গতি খতিয়ে দেখছে। অনেক পরিচালককেই ইতোমধ্যে তদন্ত কমিটির মুখোমুখি হতে হয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, তদন্ত প্রতিবেদনের ফল এবং বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণেই হয়তো পরিচালকরা একে একে সরে দাঁড়াচ্ছেন। মুখে সংকটের কথা অস্বীকার করা হলেও, গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকা ব্যক্তিদের এমন প্রস্থান দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটিকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিল।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২০ আগস্ট, ২০২৬
শিক্ষা | ২০ আগস্ট, ২০২৬
জাতীয় | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।