এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনিয়ম তদন্তে গঠিত কমিটির ডাকে কেন সাড়া দেননি, সে বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই তদন্ত প্রক্রিয়াকে নিয়মবহির্ভূত এবং আদালত অবমাননার শামিল বলে উল্লেখ করেছেন।
এর আগে বিসিবির বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগ তদন্তে গঠিত কমিটি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান জানান, তারা নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করেছেন। তবে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি।
তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার পেছনে আসিফ মাহমুদ চারটি প্রধান কারণ তুলে ধরেছেন। তিনি জানান, বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও জাতীয় ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয় এর ওপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত চালাচ্ছে। এছাড়া তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই আগে থেকে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন যে, বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। এমতাবস্থায় তদন্ত কার্যক্রম পরিচালনা করা এবং তাতে অংশ নেওয়া সরাসরি আদালত অবমাননার শামিল। পাশাপাশি তিনি বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বোর্ড পরিচালকদের পদত্যাগে বাধ্য করতে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখানো হচ্ছে, যা বোর্ড ভাঙার একটি কৌশল।
সাবেক এই উপদেষ্টা জানান, তদন্ত কমিটি যখন তাকে ডেকেছিল, তখন তিনি তাদের কাছে জানতে চেয়েছিলেন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ওপর তারা এভাবে তদন্ত করতে পারেন কি না। কিন্তু কমিটি থেকে তিনি কোনো সদুত্তর পাননি। তিনি মনে করেন, নিয়মবহির্ভূত কোনো কাজে শামিল হওয়া তার পক্ষে সম্ভব নয় বলেই তিনি তদন্ত কমিটির সাক্ষাৎকারে যাননি।
সবশেষে আসিফ মাহমুদ বর্তমান প্রশাসনের কঠোর সমালোচনা করে বলেন, সরকার পরিচালনা এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়ম-কানুন সম্পর্কে হয়তো সংশ্লিষ্টদের সঠিক ধারণা নেই অথবা তারা সেগুলোর তোয়াক্কা করছেন না। তবে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তিনি জেনে-বুঝে কোনো আদালত অবমাননাকর কাজে অংশ নিতে চান না বলেই তার এই সিদ্ধান্ত।
ফেব্রু ২৪, ২০২৬
মে ২৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ১৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।