এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে (১ মে) শুক্রবার সকালে এই কর্মসূচি পালিত হয়।
শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে শহরের মুক্তির মোড় সংলগ্ন নওজোয়ান মাঠে এই শোভাযাত্রার উদ্বোধন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল ১ থেকে ৭ মে পর্যন্ত পালিত ‘দশম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬’-এর রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে ১৪ দফা দাবি আদায় করা। সাংবাদিক নেতৃবৃন্দ জানান, মফস্বল সাংবাদিকদের তালিকাভুক্তি, সাংবাদিক সুরক্ষা আইন পাস এবং পেশাগত মানোন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ এখন সময়ের দাবি।
এই গণমাধ্যম সপ্তাহের মাধ্যমে তারা দেশের সকল স্তরের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। শোভাযাত্রাটি মহান মে দিবসের চেতনার সাথে সংহতি প্রকাশ করে শ্রমজীবী মানুষের অধিকারের পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য দাবিগুলো তুলে ধরে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিকদের দাবি মেনে নিয়ে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।