এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৩ বছর বয়সী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে থানার ওসির কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করা হয়।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন—উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের কুটি মিয়ার ছেলে মো. লিটন মোল্লা (৩৩), একই ইউনিয়নের কটুরাকান্দি গ্রামের বিপুল মোল্লার ছেলে সবুজ মোল্লা (২৩) এবং টাবনী গ্রামের দুলাল শরীফের ছেলে আলী শরীফ (২০)।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে লিটন মোল্লার প্রায় দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে লিটন তাকে মোটরসাইকেলে করে সবুজ মোল্লার বাড়িতে নিয়ে যায়। সেখানে লিটন, সবুজ ও আলী শরীফ মিলে তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করে বলে অভিযোগ।
ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহলের প্রতিনিধিরা বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা সমাজের জন্য অশনিসংকেত। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও সহিংসতার মতো অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সব স্তরে সচেতনতা বাড়াতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দ্রুত মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগীর চিকিৎসা ও আইনি সহায়তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।