এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রতীকী ছবি
ফরিদপুরের নগরকান্দায় সরকারি নির্দেশনা অমান্য করে চাল ছাড়াই ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিতরণের অভিযোগ উঠেছে। এই অনিয়মের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দুইজন ডিলার ও একজন ট্যাগ অফিসারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় স্থানীয় কার্ডধারী সুবিধাভোগীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলায় মোট ৩২ জন টিসিবি ডিলার পণ্য বিতরণে নিয়োজিত রয়েছেন। এর মধ্যে পৌরসভায় ৪ জন ডিলার কার্যক্রম পরিচালনা করেন। গত কয়েকদিন ধরে টিসিবির নির্ধারিত প্যাকেজ অনুযায়ী ৫৩০ টাকায় ২ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল, ১টি গোসলের সাবান এবং ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হলেও প্যাকেজের অন্তর্ভুক্ত চাল বিতরণ করা হয়নি।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, "চাল ছাড়াই টিসিবির পণ্য বিতরণের বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রাথমিক সত্যতা পাওয়ায় পৌরসভার দুই ডিলার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরীকে শোকজ করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী পণ্য বিতরণে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।"
অভিযুক্ত ডিলারদের একজন সৈয়দ হোসেন জানান, চালের ডিও (ডেলিভারি অর্ডার) সময়মতো না পাওয়ায় পণ্যটি বিতরণ করা সম্ভব হয়নি। তবে আগামী রবিবার থেকে চাল বিতরণের প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।
পৌর সচিব হুমায়ন কবির জানান, পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ২৪২ জন কার্ডধারী রয়েছেন। বর্তমানে সার্ভারজনিত সমস্যার কারণে ৮৩২টি কার্ড সচল রয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, "চাল ছাড়া পণ্য বিতরণ করা স্পষ্ট নিয়মবহির্ভূত। তবে যেসব কার্ড এখনো সচল হয়নি, প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের নামে চালের ডিও দেওয়া সম্ভব নয়।"
এদিকে স্থানীয়দের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণে এলাকায় ব্যাপক অনিয়ম চলছে। অনেক ডিলার তাদের লাইসেন্স অন্য ব্যক্তির কাছে ভাড়া দিয়ে পণ্য বিতরণ করাচ্ছেন। এমনকি ইউনিয়ন পর্যায়ের বাসিন্দারা পৌরসভার নামে পণ্য উত্তোলন করছেন বলেও অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ডিসেম্বর ২, ২০২৫
মার্চ ১৬, ২০২৬
মে ২৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।