এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ মাতিয়ে এলেও অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) কখনো খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটছে। প্রথমবারের মতো বিগ ব্যাশে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের এই তারকা বাঁহাতি পেসার। আসন্ন মৌসুমে তাকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।
দলের অভিজ্ঞ অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটের কারণে পুরো মৌসুম থেকে ছিটকে পড়ায় তাঁর বদলি হিসেবে মোস্তাফিজকে দলে নিয়েছে রেনেগেডস। বাংলাদেশি এই ‘কাটার মাস্টার’-এর অন্তর্ভুক্তিতে দলের বোলিং আক্রমণ আরও ধারালো ও বৈচিত্র্যময় হবে বলে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি।
টি-টোয়েন্টি ফরম্যাটে মোস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত ৩৩১টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলে তাঁর শিকার ৪২৩ উইকেট। দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ার থাকলেও এবারই প্রথম বিগ ব্যাশের মঞ্চে বল হাতে দেখা যাবে ৩১ বছর বয়সী এই পেসারকে।
অবশ্য টুর্নামেন্টের একেবারে শুরু থেকেই রেনেগেডসের হয়ে মাঠে নামতে পারছেন না মোস্তাফিজ। সংযুক্ত আরব আমিরাতের ‘আইএলটি-টোয়েন্টি’তে ব্যস্ত থাকার কারণে পার্থ স্কর্চার্সের বিপক্ষে দলের প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তবে ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এমসিজিতে খেলবে রেনেগেডস।
ক্লাবের দেওয়া এক বিবৃতিতে মোস্তাফিজ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, রেনেগেডসের হয়ে বিগ ব্যাশে অভিষেক নিয়ে তিনি অত্যন্ত রোমাঞ্চিত। ঐতিহাসিক এমসিজিকে ‘হোম গ্রাউন্ড’ হিসেবে পেয়ে সেখানে খেলার অভিজ্ঞতাকে তিনি বিশেষ কিছু বলে উল্লেখ করেন। পাশাপাশি, সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে জেতাতে অবদান রাখতে চান এই টাইগার পেসার।
মোস্তাফিজকে দলে পেয়ে দারুণ খুশি রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও। জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের মতো বিশ্বমানের বিদেশি তারকাদের সঙ্গে মোস্তাফিজের সংযোজনকে দলের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।
রনকি বলেন, "টি-টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজ একজন পরীক্ষিত ম্যাচ উইনার। বিশেষ করে পাওয়ারপ্লে এবং ইনিংসের শেষ দিকে উইকেট শিকারের ক্ষেত্রে তাঁর অসাধারণ দক্ষতা রেনেগেডসের বোলিং লাইনআপকে অনেক বেশি শক্তিশালী করবে।"
সেপ্টেম্বর ২২, ২০২৬
অক্টোবর ১১, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
মাগুরা | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।