এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ‘গণভোট-২০২৬’ বিষয়ে অবহিতকরণ এবং বার্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল শীর্ষক চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জানুয়ারি ২০২৬ থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। উপজেলার ৫টি কেন্দ্রে ৫টি সাব-ক্লাস্টারের মাধ্যমে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৩০ জন করে মোট ১৫০ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়বস্তু উপস্থাপন করা হয়। এতে ‘গণভোট-২০২৬’ সম্পর্কে বিস্তারিত অবহিতকরণের পাশাপাশি বার্ষিক পাঠ পরিকল্পনা তৈরি, শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন পদ্ধতি, যুগোপযোগী শিখন-শেখানো কৌশল এবং শ্রেণি কক্ষে তা বাস্তবায়নের প্রক্রিয়া শিক্ষকদের হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সোনা মৈত্র চাকমা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জিত জ্ঞান শ্রেণিকক্ষে প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শিক্ষকদের সচেতন থাকতে এই প্রশিক্ষণ সহায়ক ভূমিকা পালন করবে।”
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুলাই ১৬, ২০২৬
নভেম্বর ২৪, ২০২৪
ডিসেম্বর ২৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।