এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে ‘মগক হেডম্যান পাড়া নারী উন্নয়ন দল’ (RAC)-এর সদস্যদের মাঝে বিভিন্ন ব্যবসায়িক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে লাবারং অর্গানিক ফুড ও হস্তশিল্প বিক্রয় কেন্দ্রের কার্যক্রম গতিশীল করার উদ্দেশ্যে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)-এর ওইএসআইএসএস (OESISS) প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়। স্থানীয় নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ জোরদার করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রায় ২ লাখ ২৪ হাজার ৭০০ টাকা সমমূল্যের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ৮টি ডিজিটাল ওজন মাপার মেশিন, একটি ডেস্কটপ কম্পিউটার, ইউপিএস (প্রোলিংক ৬৫০ ভিএ), স্ক্যানার (ক্যানন লাইট ৩০০), লেজার প্রিন্টার (এইচপি ১০০৮এ), রাউটার (টিপি-লিংক সি৫৪), বৈদ্যুতিক কফি/চা মেশিন, বৈদ্যুতিক কেটলি, ওভেন, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল লাইট, চা পরিবেশন ট্রে, মিনি শোকেস, এক ডজন গ্লাসওয়্যার, ছয়টি প্লাস্টিক চেয়ার এবং একটি টেবিল।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোনা মৈত্র চাকমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), লাবারং অর্গানিক ফুড ও হস্তশিল্প সমিতির সভানেত্রী মুইমেচিং মারমা এবং বিক্রয় ব্যবস্থাপক প্রুমেউ মারমা। এছাড়াও বিএনকেএস-এর প্রকল্প কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আধুনিক এসব উপকরণের সহায়তায় পাহাড়ি এলাকার নারীরা আরও সংগঠিতভাবে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত হতে পারবেন। এতে তাদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।
এমন উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় নারী উদ্যোক্তারা একশনএইড বাংলাদেশ ও বিএনকেএস কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডিসেম্বর ২৪, ২০২৪
নভেম্বর ২৪, ২০২৫
ডিসেম্বর ১৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।