এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার শুটকিগাছা বাজার এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ জুতপাড়া গ্রামের মো. আব্দুল কালামের ছেলে লিটন (২৩) ও দক্ষিণ নুরুল্লাবাদ কদমতলী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে তন্ময় (১৯)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে মান্দা উপজেলার চকশলিয়া বাজার এলাকা থেকে একটি লাল-কালো রঙের বাজাজ ডিসকভার (১২৫ সিসি) মোটরসাইকেল চুরি হয়। পরে চোরেরা মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে আত্রাই উপজেলার শুটকিগাছা বাজারে নিয়ে আসে। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে এবং মোটরসাইকেলটি জব্দ করে।
আত্রাই থানা পুলিশ জানায়, আটককৃত আসামি ও উদ্ধারকৃত মোটরসাইকেল বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ চুরির ঘটনায় মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশক্রমে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।
এপ্রিল ২৮, ২০২৪
জানু ২২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।