এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চর কমলাপুর নিবাসী আবুল কাশেম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে নিহতের পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবুল কাশেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ সময় তারা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আফজাল, আফজালের স্ত্রী, তামিম ও পুষ্পাসহ জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উক্ত মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখেন নিহত কাশেমের স্ত্রী ফরিদা বেগম, বোন ইরানি বেগম ও সালেহা বেগম। এছাড়াও এলাকাবাসীর পক্ষ থেকে মো. রাজু, মো. জুবায়ের প্রমুখ বক্তব্য প্রদান করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ফরিদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।