এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত শুক্রবার দিবাগত রাতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব ডা. জয়নুল আবেদীন কামাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেছ আলী ঈছা এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঃ হামিদ আল-ফারুকী খালিদ।
মাহফিলে উপজেলা ও কেন্দ্রীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কোরানখানি, দরূদ পাঠ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ আঃ মান্নান। মোনাজাতে বেগম খালেদা জিয়ার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া তারেক রহমানের দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে তবারক হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।