এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সদরপুরে ওসমান হাদী স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর-৪ (ভাঙ্গা- সদরপুর -চরভদ্রাসন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর শাখার আয়োজনে শহীদ ওসমান হাদী স্মরণ সভায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন দলটির সদরপুর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, উপদেষ্টা জাকির হুসাইন ফরিদী, খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমানসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মিজানুর রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে আমাদের সবাইকে হাদী হতে হবে। হাদী ছিলেন অকুতোভয়, হাদী ছিলেন দেশের মূল্যবান সম্পদ। অত্যন্ত দুঃখের বিষয়, এক মাসের অধিক সময় পার হয়ে গেল শরীফ ওসমান হাদী হত্যার বিচার হচ্ছে না। আমরা এই নৃশংস হত্যার ন্যায় বিচারের জন্য লড়াই করে যাব।
স্মরণ সভায় দলটির শতাধিক নেতাকর্মী -সমর্থক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
পাবনা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।