এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. জসিম উদ্দিন আর নেই। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
পারিবারিক ও প্রেসক্লাব সূত্রে জানা যায়, সাংবাদিক জসিম উদ্দিন কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
পেশাগত জীবনে তিনি দীর্ঘ সময় ধরে জনপ্রিয় ইংরেজি দৈনিক ‘দি ফিনান্সিয়াল এক্সপ্রেস’-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর ঢাকার বনশ্রী এলাকার তাকওয়া মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজসহ সর্বত্র গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, সহকর্মীর বিদায়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে—কালো ব্যাজ ধারণ, ক্লাব ভবনে কালো পতাকা উত্তোলন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
পাবনা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।