এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কাঠবোঝাই জিপ (চাঁদের গাড়ি) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের চন্দ্রঘোনা ইউনিয়নের সাতমোড়ের টেক এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মো. হাসেম জানান, বিকেলে শিলছড়ি থেকে গাছবোঝাই একটি চাঁদের গাড়ি চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার দিকে যাচ্ছিল। গাড়িটি সাতমোড়ের টেক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে চাঁদের গাড়িটি সিএনজির ওপর উঠে গেলে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনায় আহতরা হলেন—কাপ্তাইয়ের বড়ইছড়ি এলাকার মংচিং মারমা, কেপিএম বারঘোনিয়া এলাকার বাসিন্দা ও সিএনজি চালক সাহাবুদ্দিন, কাপ্তাই প্রজেক্ট এলাকার মোমিনুল ও ঝুমা, শিলছড়ি এলাকার নবুসীমা মারমা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার নাসির উদ্দীন।
কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (টিআই) সাইফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, হাসপাতালে আনার পর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফেব্রু ৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
পাবনা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।