এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় পালিয়ে বিয়ের বিরোধকে কেন্দ্র করে ছেলের মা দীপালি রাণী দাস (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে কনের পরিবারের সদস্যদের ইটের আঘাতে তিনি প্রাণ হারান। নিহত দীপালি রাণী দাস ওই এলাকার মৃত শয়লেন চন্দ্র দাসের স্ত্রী।
নিহতের মেয়ে ইতি দাস জানান, প্রায় তিন মাস আগে তার ভাই সবুজ চন্দ্র দাস পাশের বাড়ির সুকেশ চন্দ্র দাসের মেয়ে সুইটি রাণী দাসকে পালিয়ে বিয়ে করেন। এ বিয়ে মেনে নিতে পারেনি মেয়ের পরিবার। বিয়ের পর থেকেই বরপক্ষকে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছিল। একপর্যায়ে নিরাপত্তাহীনতায় পরিবারটি বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়।
সম্প্রতি তারা নিজ বাড়িতে ফিরে এলে কনে পক্ষ পুনরায় হামলা ও ভয়ভীতি শুরু করে। এর ধারাবাহিকতায় বুধবার সকালে স্থানীয় বাজারে বর সবুজ চন্দ্র দাসের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। দুপুরে ঘটনার প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সবুজের শ্যালক নিলয় চন্দ্র দাস ইট দিয়ে দীপালি রাণী দাসের মাথা ও মুখে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ছেলের শ্বশুরবাড়ির তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।