এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা ভাগ্যকুল ইউনিয়নের উত্তরকামারগাঁও এলাকায় ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ জলিল মাদবরের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ের ৯ টি ওয়ার্ডের সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আমিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনিত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা।
ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক ইউসুফ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম,যুবদলের সাঃ সম্পাদক প্রিন্স বেপারী, সাবেক সাঃ সম্পাদক আজিবর শেখ,বিএনপি নেতা এমরান শেখ সাগর, শহিদুল গায়েনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।