এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীতে গোসলে নেমে দুই কিশোর বন্ধুর মৃত্যু হয়েছে। রাজশাহীর চারঘাটে বড়াল নদে গোসলে নেমে দুই কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১টার দিকে চারঘাট উপজেলা সদরে বড়াল নদের উৎসমুখের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- থানাপাড়া এলাকার ইসরাফিল ইসলামের ছেলে রিহান ইসলাম (১৭) ও সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন (১৭)। দুজনেই এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ নিয়মিত একসঙ্গে সময় কাটাত। সোমবারও অন্যান্য দিনের মতো তারা কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর পাড়ে ফুটবল খেলার পর গোসলে নামে। বড়াল নদে বর্তমানে অধিকাংশ স্থানে পানি কম থাকলেও কিছু স্থানে গভীর গর্ত রয়েছে।
গোসলের একপর্যায়ে রিহান গভীর পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় মাহিদ। কিন্তু সে-ও পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।
দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ডুবুরি দল ও স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ডুবুরি দল রাজশাহী সদর থেকে আসায় উদ্ধার কার্যক্রম শুরুতে কিছুটা সময় লেগেছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
জানু ২৬, ২০২৫
এপ্রিল ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।