এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছরের ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নওগাঁর আত্রাই উপজেলা যুবদল। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুজ্জামান সাগর, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল এবং কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী।
অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ উপজেলার আট ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
মার্চ ২৫, ২০২৬
নভেম্বর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।