এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে ১২৫টি ঘরবাড়ি, শতাধিক দোকানপাট ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও সাগরের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিঝুমদ্বীপ, হরণী, চানন্দী, সুখচর, নলচিরা, চরঈশ্বর, তদরদ্দি, চরকিং ও সোনাদিয়া—এই ৯টি ইউনিয়নে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ক্ষয়ক্ষতির চিত্র সংক্ষেপে: ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত: ১২৫টি, গৃহপালিত ও গবাদি পশুর মৃত্যু: ৭০টি, মাটির রাস্তা: ৫৭ কিলোমিটার ক্ষতিগ্রস্ত, পাকা সড়ক: ৬ কিলোমিটার ক্ষতিগ্রস্ত, কালভার্ট: ৬টি ক্ষতিগ্রস্ত, পুকুর: ৭৩টি পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত, দোকানপাট: ৭০টি ক্ষতিগ্রস্ত।
বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
অন্যদিকে, জেলা শহর মাইজদীতেও একই চিত্র। স্থানীয়রা জানান, নোয়াখালী পৌরসভার ড্রেন ও খালে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকায় পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটছে, ফলে বাড়ি-ঘর, সড়ক ও দোকানপাটে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, “ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তালিকা তৈরির কাজ চলছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়েও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”
অক্টোবর ২৮, ২০২৪
ডিসেম্বর ১৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।